শিলিগুড়ির সেবক রোডে বাবুদার মাছ এবং মাংসের হোটেল,কত ধরনের ভিড় হতে পারে, যা দেখলেও ভাবা যায়না

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির সেবক রোডে বাবুদার মাছ এবং মাংসের হোটেল। আপনি দেখলে ভাবতেই পারবেন না কত ধরনের ভিড় হতে পারে। এবং কত ধরনের মানুষ আসতে পারে। সকাল থেকে সন্ধ্যা, অবশ্য এখন বিকেলেই বন্ধ হয়ে যায়। মাছ এবং মাংসের বিক্রি আপনার মাথা খারাপ করে দেবে। এত টাকা কম দিয়েও কিভাবে এত বিক্রি হয় সেটাই আশ্চর্যের। বাবুদার হোটেল মানেই যেন একটা আলাদা পরিচয় এবং পরিচিতি। মূলত , সব ধরনের মানুষ এখানে আসেন বাবুদার হোটেলে মাংস ভাত খেতে। বিশেষ করে পাঁঠার মাংস ভাত, এবং কাতলা মাছের ঝোল। এত স্বাদ কোথাও নেই, জানালেন এখানে খেতে আসা এক খদ্দের। বাবুদা নিজেও জানান আমার খাবার বাঁচে না, যেদিন এর টা সেদিনই শেষ হয়ে যায়। মানুষের আশীর্বাদ হয়তো আছে আমার সাথেএমনটাই জানালেন বাবুদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *