আবারও এস আই আর আতঙ্ক, ফের শিলিগুড়িতে মৃত্যু হল এক বি এল ওর
শিলিগুড়ি : শিলিগুড়ির সেবকের করোনেশন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক শিক্ষক। মৃতের নাম শ্রবণ কুমার কাহার, তিনি শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় শিক্ষক ছিলেন। জানা গেছে, তিনি ওই ওয়ার্ডের বিএলও’র দায়িত্বেও ছিলেন। এদিকে এদিন তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ এবং ক্ষোভ প্রকাশ করেন মেয়র গৌতম দেব। তিনি জানান এইভাবে একের পর এক বি এল ওর মৃত্যুর আমাকে চরম ব্যাথিত করে তুললো।


