আর জি কর লিফটকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লিফটে আটকে দমদমের বাসিন্দার মৃত্যুর ঘটনায় একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাই কোর্টে। এমনকি এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে মামলাকারীর তরফ থেকে ।এদিকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। জানা গেছে আগামী ২৭ মার্চ এই মামলার শুনানি হবে। মূলত কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে আইনজীবীর মাধ্যমে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন সমাজকর্মী বিজয় কুমার সিংঘল। রিট পিটিশনে তিনি এও দাবি করেন, স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ। সেই কারণে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে লিফটে আটকে মৃত্যুর মতো ঘটনা ঘটছে। এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারও বিশেষ আর্জি জানিয়েছেন পিটিশনার বিজয় কুমার সিংঘল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *