এলপিজি বহনকারী আরও দুই ভারতীয় জাহাজ শেষমেশ হরমুজ প্রণালী অতিক্রম করল অতি নিরাপদে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের রান্নার গ্যাসের প্রায় একদিনের সরবরাহ নিয়ে ভারতীয় পতাকাবাহী আরও দুটি এলপিজি ট্যাঙ্কারবাহী জাহাজ যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে এবং আগামী দুই দিনের মধ্যে ভারতীয় উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এদিকে জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে পাশাপাশি চলাচল করা এলপিজি ট্যাঙ্কারবাহী জাহাজ ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’ পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে বলেও।

বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক সংবাদিক বৈঠকে জানান, জাহাজ দুটি প্রায় ৯২,০০০ টন এলপিজি বহন করছে। তিনি এও বলেন, “পরিবহণ শুরু হয়ে গিয়েছে।” চূড়ান্ত গন্তব্য বন্দরের নাম প্রকাশ না করে তিনি জানান, উপসাগর থেকে ভারতে পৌঁছাতে জাহাজের সাধারণত দুই থেকে আড়াই দিন সময় লাগে। জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে আরো দেখা গিয়েছে, এলপিজি ট্যাঙ্কারবাহী দুটি জাহাজ ইরানের লারাক ও কেশম দ্বীপের মধ্যবর্তী জলপথে ছিল— সম্ভবত হরমুজ প্রণালী অতিক্রম করার আগে ইরানের কর্তৃপক্ষের কাছে নিজেদের পরিচয় স্পষ্ট করার জন্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী— ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ যা তেল ও গ্যাস উৎপাদনকারী উপসাগরীয় দেশগুলিকে বাকি বিশ্বের সঙ্গে সংযুক্ত করে— সেটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার পর পারস্য উপসাগরে আটকা পড়া ২২ টি ভারতীয় পতাকাবাহী জাহাজের মধ্যে এই দুটি জাহাজও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *