জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ
জলপাইগুড়ি : জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তি মালদহ থেকে ওই মাদক নিয়ে আসছিলেন বলে। এদিন অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতেনাতে পাকড়াও করে। এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির বাড়ি জলপাইগুড়ির রানীনগর চেওড়াপাড়া এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে এদিন মাদক আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয় বলেও খবর মেলে। এমনকি সে কতদিন ধরে ওই ব্যবসার সাথে জড়িত এদিন সেটাও জানার চেষ্টাও চলে পুলিশের পক্ষ থেকে। এদিকে ওই ব্যক্তিকে ধরবার পরে এদিন ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। এছাড়াও স্টেশনের মহিলা যাত্রীদের মধ্যেও এদিন চরম আতঙ্ক তৈরি হয় । অনেকেই নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন। যাত্রীরা এদিন জানান রেল স্টেশন এলাকায় অসামাজিক কার্যকলাপ দিনের পর দিন ক্রমশ বেড়ে চলেছে । অথচ রেল কর্তৃপক্ষ একেবারেই হতাশ করছে। তাদের পক্ষ থেকে কোন পদক্ষেপই নেওয়া হচ্ছে না।


