ডিম টোস্ট সব দোকানেই হয় কিন্তু নেতাজি কেবিনের ডিম টোস্ট খেয়ে দেখুন একবার, এমনটাই দাবি কর্ণধার প্রণবেন্দু বাগচীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ডিম টোস্ট এখন সারা শিলিগুড়ির ঘরে ঘরে দোকানে দোকানে তৈরি হয়। কিন্তু আমাদের দোকানের ডিম টোস্ট যে একবার খেয়েছে, বারে বারে খেতে আসবে। এমনটাই দাবি করলো বর্তমান নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচী। তিনি জানান আমাদেরও অন্যদের মতো সাধারণভাবে তৈরি হয় ডিম টোস্ট। কিন্তু কিভাবে আলাদা হয়ে যায় সেটা একমাত্র বলতে পারবেন আমাদের দোকানে আসা নিয়মিত খদ্দেররা। সবার মুখে একটাই কথা একবার গিয়ে নেতাজি কেবিনের ডিম টোস্ট খেয়ে দেখা হোক, এবং সাথে চা খারাপ গেল না। কিন্তু কিভাবে এই স্বাদ আসে , সেটা কারো পক্ষেই বোঝা সম্ভব না।

এদিকে প্রণবেন্দু বাবুর কথায় শিলিগুড়িতে এত চা পাউরুটি ডিমের দোকান আছে, কিন্তু নেতাজি কেবিনের সাথে ফারাক তাদের প্রায় ৭০ভাগ। অথচ আমাদের যে কর্মচারীরা আছে তারা খুব সাধারণভাবেই তৈরি করে ডিম পাউরুটি। হ্যাঁ এইটুকু বলতে পারি আমরাও এখানে খাঁটি তেলে ডিম ভাজি। এটা কোন ভুল না, নেতাজি কেবিন ব্র্যান্ড এখন গোটা বাংলা জুড়ে পরিচালিত হচ্ছে। পরিচিতি হচ্ছে । অনেক পিছিয়ে আছেন বাকিরা। আমাদের এতে কোন চাপ নেই, শুধু চাহিদাটা মাথায় রাখতে হবে। এমনটাই জানালেন প্রণব বাবু। তিনি আরো জানান এভাবেই ইলেকশন হবে এবং তৃণমূলের জয় হবে, বাকিটা সময়ের অপেক্ষা বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *