দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল উন্নয়নের পাঁচালী কর্মসূচি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি তৃণমূল মহিলা কংগ্রেস ১বি-র উদ্যোগ ও পরিচালনায় অনুষ্ঠিত হল “একশত কণ্ঠে উন্নয়নের পাঁচালী”— উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির এক অনন্য সুরের মিলনমেলা। এদিন শত কণ্ঠের সম্মিলিত উচ্চারণে উঠে এল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের কথা। এদিন উপস্থিত থেকে উন্নয়নের পাঁচালীর অনুষ্ঠানের উদ্বোধন করলেন পাপিয়া ঘোষ।

এদিন তিনি জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০১১ সাল থেকে মানুষের জন্য কাজ করে চলেছে , মানুষের কাছে আমরা পৌঁছাতে চেষ্টা করছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছাতে চান, তিনি সব সময় মানুষের কল্যাণের কথা ভাবেন মঙ্গলের কথা ভাবেন। সাধারণ মানুষের জন্য তার চাইতে ভালো কেউ আর বোঝেনা। তিনি নির্দেশ দিয়েছেন মানুষের কাছে পৌঁছাতে। তাই আজকে আমাদের দরকার মানুষের কাছে উন্নয়ন করবার বার্তা পৌঁছে দেওয়া। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজের দায়িত্ব নিজে পালন করছেন। আর তার প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করে চলেছেন। আজকে তাই এটা আমাদের সামান্য প্রয়াস। যদি মানুষ বুঝতে পারেন তবেই আমাদের পরিশ্রম সার্থক বলেও এদিন জানান পাপিয়া ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *