পিকনিকের মরশুম , কিন্তু তারপরেও একেবারেই ফাঁকা শিলিগুড়ির মাছ এবং মুরগির বাজার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পিকনিকের বাজার কিন্তু একেবারেই ফাঁকা মাছ এবং মুরগির বাজার। শিলিগুড়িতে হঠাৎ করে কেন মাছ এবং মুরগির বাজার ফাঁকা হয়ে গেল বলতে পারছেন না কেউ। অথচ জানুয়ারি মাসে একেবারে ভরা বাজারে মুরগির বিক্রি নেই বললেই চলে। মাছের বাজারে যদিও লোক আছে, তবুও বিক্রেতারা জানিয়েছেন সেভাবে বিক্রি নেই। মাছের বাজারে বিক্রি না হওয়ার কারণে মাছ বিক্রেতারাও চরম হতাশ।

তারা জানান কোন বার এরকম হয়নি, মাছের বিক্রি এত খারাপ হয় না। অন্যদিকে মুরগির মাংস এবং পাঁঠার মাংস বিক্রেতারাও জানিয়েছেন এত খারাপ বিক্রি হয় না। তারা এও জানিয়েছেন দিনের পর দিন বাজারে ব্যবসা করি অথচ এইভাবে খারাপ বিক্রি হয় না বললেই চলে। কেন বিক্রি এত খারাপ, বিক্রেতারা জানিয়েছেন অনিহা মানুষের মধ্যে ঢুকে গেছে। তাই বিক্রি খারাপ। পিকনিক যাওয়ার বদলে মানুষ ২/৫ দিন বাইরে থাকতে পছন্দ করছেন। আর পিকনিকের বাজার সেই কারণেই অনেকটা কমে গেছে।সব বাজারের হাল একই রকম, বিধান মার্কেট থেকে মুরগি হাটি অন্যদিকে সুভাষপল্লি বাজার এবং হায়দার পাড়া বাজার সব বাজারেই একই রকম অবস্থা। বিক্রি নেই বললেই চলে। বিক্রেতারা জানিয়েছেন সংসার চালাচ্ছেন তারা, অথচ বিক্রি নেই। হয়তো বাধ্য হয়ে অন্য ব্যবসা করতে হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *