বাচ্চাদের সাথে মিশতে পারেন সূর্যসেন মহাবিদ্যালয় কর্মরত মহিলা কর্মী তনিমা ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সূর্যসেন মহাবিদ্যালয়ের কর্মরত এক মহিলা কর্মী, নাম তনিমা ঘোষ । বাড়ি শিলিগুড়িতে , কাজের পাশাপাশি পরিবারকে সময় দিয়ে বাইরের মানুষের জন্য কিছু করতে চান তনিমা। তিনি জানান অসহায় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমি পছন্দ করি। দিনের পর দিন একই কাজ করে আসছি। ওরাও তো মানুষ, ওদের সুখ স্বাচ্ছন্দ সকাল রাত সবই আছে । যদি আমি আমার সময় থেকে কিছু সময় ওদের দিতে পারি তবে আমার চাইতে আনন্দিত আর কেউ হতে পারে না। আর হবেও না, তনিমা আরো জানান আমি সারা বছর কিছু না কিছু করে থাকি , আর সবচাইতে বড় ব্যাপার সেখানেই সবচাইতে বেশি আনন্দ আমার। অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ালে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। এই বিশ্বাস আমার আছে, আর আমি সেই কাজটাই করে যেতে চাই । এর চাইতে বড় আনন্দ আর কিছু থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *