বৃষ্টির কারণে নষ্ট হতে পারে সবজি, উত্তরবঙ্গে বাড়তে পারে সবজির দাম এমনি আশঙ্কা সবজি ব্যবসায়ীদের
জলপাইগুড়ি : প্রবল বৃষ্টির কারণে নষ্ট হতে পারে ক্ষেতের সবজি আর যার জেরে বাড়তে পারে সবজির দাম এমনটাই আশংকা করছেন সবজি ব্যবসায়ীরা, বিশেষ করে যেসব সবজি মাটির উপরে হচ্ছে সেই সব সবজির কথাই বলছেন ব্যবসায়ীরা। এমনিতেই কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সবজি নষ্ট হয়ে গেছে প্রবল বৃষ্টির কারণে। তবুও বৃষ্টি গতিবেগ না বাড়ানোয় অতটা ক্ষতি হয়নি। কিন্তু এদিনের বৃষ্টি ভাবিয়ে তুলেছে সবজি ব্যবসায়ীদের। নষ্ট হয়ে যেতে পারে আলু এমনটাই মনে করছেন সবজি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা আরো জানান সংরক্ষিত সবজির পরিমাণ বেশি না থাকার কারণে ফলনের সবজির উপর নির্ভর করতে হচ্ছে বেশি। যার প্রভাব পড়তে পারে বাজারে। বিভিন্ন কারণে সবজি নষ্ট হচ্ছে, এরপর এর উপরে প্রবল বৃষ্টি অনেকটাই নষ্ট করেছে সবজি, এমনটাই অনুমান করছেন সবজি ব্যবসায়ীরা। এদিকে পাইকারি সবজি দাম আয়ত্তের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। অসময়ে বৃষ্টিতে ক্ষতি হয় বেশি , এমনটাই জানান জেলের সবজি ব্যবসায়ীরা। তারা এও জানান ঠিকমতো সবজি উৎপাদন না হলে ভুগতে হতে পারে খুচরা ব্যবসায়ীদের। শিলিগুড়ির বাজারে সবজির আনা নেওয়া এখনো পর্যন্ত ঠিকই আছে। তবে সেটা কতদিন এটা নিয়ে জল্পনা চলছে সবজি ব্যবসায়ী মহলে।

