মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হল দার্জিলিংয়ের সোনাদার এক বাসিন্দা, দেখতে এলেন মেয়র গৌতম দেব
নিজস্ব সংবাদ দাতা : গত ১৯ তারিখ রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হন দার্জিলিংয়ের সোনাদার বাসিন্দা কাজল রাই। তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। অবশেষে তাকে দেখতে এলেন মেয়র গৌতম দেব। এদিন মেয়র গৌতম দেব জানান আজ এখানে এসে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিই এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলি। তার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে সর্বতোভাবে আমরা পরিবারটির পাশে রয়েছি। হাসপাতালে গিয়ে কাজল রাই কে দেখে ঠিক এই কথাই জানালেন মেয়র গৌতম দেব।

তিনি আরও জানান এত বড় ঘটনা ঘটে গেছে, তাই ওদের পরিবার এখন সমস্যার মধ্যে আছে। আমি ওদের পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং যা যা প্রয়োজন তা আমরা শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো । একটু সময় লাগবে তবে ওর চিকিৎসার পূর্ণ ব্যবস্থা শিলিগুড়ি পুরসভা নেবে। কাজল রাই কে দেখতে এদিন মেয়র গৌতম দেবের পাশাপাশি ছিলেন শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকজন আধিকারিকরাও।

