মাদক বিরোধী লাগাতার অভিযান, ফের বড় সাফল্য পেল গাজোল থানার পুলিশ
মালদা : এবার দুটি গাড়ি থেকে ২৯ হাজার ১০০ টি নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। জানা গেছে ঘটনাটি ঘটেছে গাজোল টোল প্লাজা এলাকায় । নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে পুলিশ এদিন গভীর রাতে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম হাসিবুল শেখ বাড়ি (৩৪) ,ইব্রাহিম শেখ(৩১), সূর্যকান্ত কর্মকার (৩০), তাদের তিনজনের বাড়ি বহরামপুর এলাকায়। আরো জানা গিয়েছে, এদিন পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, গাজোল ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে নিষিদ্ধ কফ সিরাপ পাচারের হচ্ছে। খবর পেয়ে গাজোল থানার আই সি কৌশিক ব্যানার্জি নেতৃত্বেপুলিশ অভিযান চালায়।

প্রথমে দুটি গাড়িকে আটক করা হয়। প্রথমে তাদেরকে একাধিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়, কথার ফাঁক অসঙ্গতি পেয়ে গাড়ি তল্লাশি করে পুলিশ। প্রথম গাড়ি থেকে ৯৫ টি কফ সিরাপ উদ্ধার হয়, সেখানে পাওয়া যায় আরো ১৪ হাজার ,২৫০ টি, অন্যদিকে আরোও একটি গাড়িতে ৯৯টি পেটি কফ সিরাপ পাওয়া যায়, ২ টি গাড়িতে পাওয়া যায় ২৯ হাজার কফ সিরাপ। শেষমেশ পুলিশ তিনজনকে গ্রেফতার করে। অবশেষে এদিন ঘটনার তদন্ত শুরু হয়।

