শিলিগুড়ি কোট মোড়ে ব্যাপক যানজট , দ্বিধা এবং ক্ষোভ স্থানীয় মানুষের মধ্যে
শিলিগুড়ি : শিলিগুড়ি কোট মোড়ে যানজট নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ এবং দ্বিধা রয়েছে। বিগত ক’দিন ধরেই ওই এলাকায় যানজটের সমস্যা এত বেড়ে গেছে যে তা মানুষের চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এত মানুষের ক্ষোভ এবং বিরক্ত যা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে মূলত টোটো এবং অটো। বিশেষ করে স্কুল ছাত্র-ছাত্রী এবং বয়স্কদের মধ্য বিরক্তির কারণ আরো বাড়ছে। শিলিগুড়িতে যত জায়গায় যানজট হয় তার মধ্যে কোর্ট মোড়ের অবস্থা সবচাইতে খারাপ। কারণ ওই এলাকা দিয়েই মানুষের যাতায়াত বেশি থাকে। মানুষ যাতায়াত করেন বিভিন্ন কাজ নিয়ে। ওই জায়গাটায় বাইরে থেকেও বহু বহিরাগত মানুষ এসে পৌঁছান।

শিলিগুড়ি কোট মোড়ের অবস্থা খারাপ হওয়ার জন্য অনেকেই দায়ী করছেন প্রশাসনকে। প্রশাসন যদি একটু সচেষ্ট এবং সতর্ক থাকত তবে এই দুর্দশা হতো না । শহর শিলিগুড়িতে আধুনিকতার সাথে সাথে বেড়ে গেছে বিভিন্ন রকমের অবৈধ কার্যকলাপ। যার দায় এড়াতে পারেন না ট্রাফিক ও। এমনকি প্রশাসনেরও অদূরদূরদর্শিতার কারণেই এই অবস্থা বলে মনে করছেন অনেকে। অনেকেই বলছেন প্রতিটি মোড়ে সন্ধ্যার সময় যে অবস্থা হয় বর্ণনা করা যায় না, না দেখলে এখন থেকেই সচেষ্টা যদি না হওয়া যায় ভবিষ্যতে সমস্যা আরও বাড়তে পারে।

