সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুর বাজারের ছাদ, মৃত্যু হল নৈশ প্রহরীর, জখম হল আরও এক
বেস্ট কলকাতা নিউজ : ইংলিশবাজার শহরের রথবাড়িতে নেতাজি কমার্সিয়াল পুর মার্কেটের ছাদ ধসে বিপত্তি। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মিন্টু সরকার। তিনি ওই বাজারের নৈশ প্রহরী ছিলেন। ছাদ ভেঙে পুরসভার এক জমাদার গুরুতর জখম। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।এদিকে পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই বাজারটি বহুদিন ধরেই বেহাল। তা সত্ত্বেও কেন কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এখন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক অভিযোগ করে বলেন, ‘২০১৮ সাল থেকে আমরা বেহাল বাজার সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু পুরসভার বাজার সংস্কারের প্রতি কোনও ভ্রূক্ষেপ নেই।

শুক্রবার প্রায় মূলত রাতভর বৃষ্টি হয়। লাগাতার মাঝারি বৃষ্টিপাতের ফলে শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর রাতে বিদ্যুৎ আসে। এদিকে রাতভর চলা বৃষ্টিপাতের পর, শনিবার সকালে নেতাজি কমার্সিয়াল মার্কেটের জরাজীর্ণ বিল্ডিংয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ছাদ চাপা পড়ে মৃত্যু হয় নৈশপ্রহরী। এদিকে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ‘ছাদ ভেঙে একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন কয়েকজন আহত। এটা একটা ড্যামেজ বিল্ডিং। এটা ভাঙার জন্য নোটিশ জারিও করা হয়েছিল। ভোট মিটলে বিষয়টির নিষ্পত্তি করা হবে।’

