সামনে পয়লা বৈশাখ, কিন্তু মানুষের কোনো ভিড় নেই শিলিগুড়ির বিধান মার্কেটে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আর কদিন পরে বাঙালির উৎসব, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের দিনটি বাঙ্গালীদের কাছে একটা আলাদা গুরুত্ব রাখে, সেই দিনটিতে নতুন জামা কাপড় পরা এবং মায়ের মন্দিরে পূজা দেওয়া বাঙ্গালীদের কাছে অন্যতম ঐতিহ্য, এই দিনটির দিকে তাকিয়ে থাকেন দোকানদারেরাও। কিন্তু এবার পয়লা বৈশাখের আগে একেবারে কেনাকাটা নেই বিধান মার্কেটে। দোকানদারেরা জানিয়েছেন, মানুষ গ্যাস নিয়ে চিন্তিত কিভাবে জামা কাপড় কিনবেন। গ্যাসের চিন্তাই মাথায় ঢুকে গেছে, খাবার না জোগাড় হলে জামা কাপড় দিয়ে কি হবে?

এদিকে দোকানদাররা জানান এই বছর একেবারেই ভিড় নেই। সামান্য জামা কাপড় কিনতে কিছু উচ্চবিত্ত সম্প্রদায় আসছেন। তবে তা তুলনায় এবং সংখ্যায় অনেক কম। আরো কিছুদিন আছে হাতে, তবে দোকানদারেরা জানিয়েছেন বিক্রির যা ধরন তাতে এই বছর বেশি কিছু আশা করা যাচ্ছে না। বিধান মার্কেট কেন, শিলিগুড়ি হায়দারপাড়া এবং সুভাষপল্লী ও একই অবস্থা। একেবারেই বিক্রি নেই। পহেলা বৈশাখ যেন অনেকটাই মলিন হয়ে গেছে, সবকিছু যেন কোথায় হারিয়ে গেল বলছেন বিধান মার্কেটে এক শাড়ির দোকানের ব্যবসায়ী। আশা খুব কম জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *