সিএমও অফিসে ঘু’ষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক লজিস্টিক সংস্থার ম্যানেজার!
নিজস্ব সংবাদ দাতা : উত্তর প্রদেশের মহোবা জেলার সিএমও দপ্তরে ঘুষ নেওয়ার সময় এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভিজিল্যান্স দল। অভিযুক্ত জিতেশ সোনি, যিনি ফ্যামিলি প্ল্যানিং লজিস্টিক ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ঝাঁসির ১২ সদস্যের ভিজিল্যান্স টিম একটি ফাঁদ পেতে মহোবার একটি বেসরকারি হোটেলের বেসমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় জিতেশ সোনি চিৎকার করতে থাকেন—“সাহেব, হাত জোড় করছি”—কিন্তু ভিজিল্যান্স দল তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। অভিযোগকারী মিরাজ মোহাম্মদ জানান, ট্রান্সফারের জন্য তার কাছে ঘুষ চাওয়া হয়েছিল। কবরাই থেকে পনওয়ারিতে বদলি হওয়ার পর তিনি পুনরায় বদলি চান, তখন জিতেশ সোনি কাজ করে দেওয়ার জন্য সাড়ে ৩ লক্ষ টাকা দাবি করেন।দুর্নীতিতে বিরক্ত হয়ে মিরাজ ঝাঁসি ভিজিল্যান্সে অভিযোগ জানান। পরিকল্পনা অনুযায়ী ২ লক্ষ টাকা দেওয়ার সময় জিতেশ সোনিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এদিন অভিযানের নেতৃত্ব দেন পিয়ূষ পাণ্ডে, সঙ্গে ছিলেন অন্যান্য ভিজিল্যান্স সদস্যরা। গ্রেফতারের পর অভিযুক্তের বিরুদ্ধে অবশেষে দুর্নীতি দমন আইনে মামলা করা হয় ।


