অবৈধ পার্কিং, সেই সাথে পাল্লা দিয়ে ক্রমশ বাড়ছে যেখানে সেখানে গাড়ি রাখা, চরম অসন্তুষ্ট শিলিগুড়ির সাধারণ মানুষজন
শিলিগুড়ি : অবৈধ পার্কিং সেই সাথে পাল্লা দিয়ে যেখানে সেখানে গাড়ি রাখা এক চরম সমস্যা তৈরি করছে শহর শিলিগুড়িতে। গোটা মার্কেট জুড়ে যেখানে সেখানে গাড়ি রাখা নিয়ে একদিকে যেমন চরম অসন্তুষ্ট সাধারণ মানুষ, তেমনি অসন্তুষ্ট দোকানদারেরাও। তাদের অনেকে জানান যেখানে মার্কেটের রাস্তা দিয়ে চলাই যায় না সেখানে কিভাবে দু চাকার গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে? ট্রাফিক পুলিশ এসে বলে গেলেও একদিন দুদিনের পর আবার যে কে সেই একই অবস্থা, অনেকে আবার এও জানান বছরের পর বছর ধরে শিলিগুড়িতে পথ চলার সমস্যা সত্যি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে।


