আশা করেছিলাম এবারে টিকিট পাব এবং সম্মানের সাথে অবসর নেব , কিন্তু সেটা আর হলো না, আক্ষেপ প্রকাশ রাজ্যের প্রাক্তন রবীন্দ্রনাথ ঘোষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : আশা করেছিলাম এবারে টিকিট পাব এবং সম্মানের সাথে অবসর নেব , কিন্তু সেটা আর হলো না আক্ষেপ রবীন্দ্রনাথ ঘোষের। তিনি জানান আমি বরাবরই দলের সিদ্ধান্তকে সম্মান করে এসেছি, মান্যতা দিয়েছি, কিন্তু এতটা আশা করিনি। এইভাবে আমাকে সরিয়ে দেওয়া হবে, আমি জন্ম থেকে তৃণমূল কংগ্রেসি, এবং এই দল ছাড়া আমি আর কিছুই বুঝিনা। অন্য কোন দলে যেতেও চাইনা। কিন্তু আমি যতটা করলাম দলের জন্য দল কিন্তু সেই মর্যাদা আমাকে দিল না। আজকে আমার খুব খারাপ লাগছে, এই ভেবে যে দল বুঝলো না আমার গ্রহণযোগ্যতা। দুঃখের সাথে এমনটাই জানালেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি আরো জানান আমি চেয়েছিলাম ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাথে জয়ের শরিক হতে কিন্তু সেটা আর হতে দেওয়া গেল না। আমার ভবিষ্যৎ শেষ করে দেওয়া হল। আমি অন্যান্যদের মতো নই যে দলবদল করব। কিন্তু আমার মনে একটা বেদনা থেকেই গেল, এমনটাই জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *