ইরান যুদ্ধের জেরে দুষ্প্রাপ্য ক্লোরিন, ভরা গরমে বন্ধ হতে বসেছে কলকাতার সুইমিং পুলগুলি!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গরমের সবে শুরু। এই সময়ে বন্ধ হতে বসেছে কলকাতার একাধিক সুইমিং পুল। তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে পুলগুলি? না! জল শুকিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বা হয় না। তাহলে কেন বন্ধ হচ্ছে সুইমিং পুলগুলো? মিলছে না জল পরিশোধনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক। ইরান যুদ্ধের জেরে রাসায়নিকের বিশ্বব্যাপী সংকট তৈরি হয়েছে। তাতেই জল পরিশোধন করা যাচ্ছে না। এতেই বন্ধ হতে বসেছে শহরে একাধিক সুইমিং পুল।

এদিকে দক্ষিণ কলকাতার বিভিন্ন ক্লাব ও পাড়ার বিভিন্ন সুইমিং পুলে জল পরিশোধনের জন্য ক্লোরিন ব্যবহার করা হয়। সেই ক্লোরিনের সরবরাহ কমে যাচ্ছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে সুইমিং পুলগুলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করতে হবে। কারণ, অপরিশোধিত জলে সাঁতার কাটা কোনও ভাবেই নিরাপদ নয়। তবে এই প্রথমবার সুইমিং পুল বন্ধ হতে বসেছে তা নয়। কোভিড কালেও লকডাউনের সময়ও সুইমিং পুলগুলি বন্ধ হয়ে গিয়েছিল। তবে সেই সমস্যা কাটিয়ে আবার খুলে দেওয়া হয় পুলগুলি। এ বারও দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশাবাদী প্রত্যেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *