একদিকে সামনে ভোট, অন্য দিকে বর্ষার পরিস্থিতি, এই আবহে মুরগিহাটিতে অধিপত্য বিস্তার শুরু করলো রাজনৈতিক দলগুলি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ভোট সামনে আবার অন্য দিকে বর্ষা তবে বিধান মার্কেটের মুরগিহাটিতে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই তাদের অধিপত্য বিস্তার করা শুরু করে দিয়েছে। অবশ্য তাদের মধ্যে সবার প্রথমে আছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের শাসক দল, প্রায় ৯০ ভাগ পতাকা তাদেরই লাগানো। এমনকি গোটা বিধান মার্কেট জুড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো রয়েছে । এদিকে দোকানদাররা অবশ্য নিজেদের গায়ে কোনোরকম রাজনৈতিক তকমা দিতে নারাজ। তারা জানিয়েছেন লাগাতে এসেছিল, সবাই নিজেদের লোক তাই আপত্তি করিনি। এর সাথে আমাদের গায়ে রাজনৈতিক রং লাগানোর কোন ভূমিকা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *