এক চরম সর্বনাশ বছরের প্রথম বৃষ্টিতেই, মাঠেই লক্ষ লক্ষ টাকার আলু নষ্ট হল উত্তরবঙ্গে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বছরের প্রথম বৃষ্টিতে চরম ভোগন্তির শিকার হল আলু চাষিরা। বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে মাঠের সব আলু। আর তার চরম জেরে চরম সর্বনাশের মুখে চাষিরা। জানা গেছে চড়া সুদে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার কৃষকরা। সবে আলু উঠতে শুরু করেছিল মাঠে। এমন সময়ই বৃষ্টিতে মাঠে জল জমে নষ্ট হয়ে গেল লক্ষ লক্ষ টাকার আলু। এই পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না কৃষকরা। সারা রাত জলে ডুবে থাকা আলু কোনো মতেই হিমঘরে রাখা যাবে না এমনটাই জানিয়েছেন তাঁরা। এই বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ধূপগুড়ি এলাকার আলু চাষিরা। বিঘার পর বিঘা আলু চাষের জমিতে জল জমে যাওয়ায় আলুর চাষ নিয়ে চরম বিপত্তির মধ্যেও রয়েছেন তাঁরা।

আবারো জলপাইগুড়ি সদর ব্লকেও মুলত চাষ হয় বিপুঁল পরিমাণ আলুর। সেখানেও এমনকি একই চিত্র। বৃষ্টির থাবা পড়েছে সেখানেও। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সেখানকার আলু চাষিরাও। জলপাইগুড়ির গড়ালবাড়ি, মোহিতনগর এলাকায় দেখা যায়, জমিতে থাকা আলু বৃষ্টির জলে ভিজে গিয়েছে। যা দেখে চরম দুশ্চিন্তায় চাষিরা। বানারহাট এলাকায় শিলাবৃষ্টি হওয়ায়, সেখানেও আলু সহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ কৃষকদের। বৃষ্টির থেকে কীভাবে আলু সুরক্ষিত রাখবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *