কয়েকদিনের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফসল, আবার বাড়তে পারে সবজির দাম
নিজস্ব সংবাদ দাতা : কয়েকদিনের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফসল, আবার বাড়তে পারে সবজির দাম। কয়েক দিন ধরে বৃষ্টি, আর তাতেই বেড়ে গেল সবজির দাম, উত্তরবঙ্গে এখন বিভিন্ন এলাকায় ভালো রকমের সবজি বিক্রি হয়। আর সবজি ওঠেও ভালো, মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিল মাসের শুরুতে গরমের সবজি ভালই ওঠে। এদিকে গোটা শিলিগুড়ি শহরজুড়ে যে কয়টি প্রধান বাজার আছে সে কয়টি বাজারে সবজি ভালই বিক্রি হয়। কিন্তু গত কয়েক দিনের বর্ষা ক্ষতি করে দিল সবজির, নষ্ট করে দিল অনেক সবজি। শিলিগুড়ি শহর জুড়ে যেখানে যেখানে সবজি বিক্রি হয় প্রতিটি জায়গাতেই সবজির দাম বেড়ে গেছে। ক্রেতারা জানিয়েছেন গত সপ্তাহ এবং এই সপ্তাহ মিলে আকাশ পাতাল তফাৎ সবজির দাম। বাজার করতে এসে নিজেরাই চমকে যাচ্ছেন। বিক্রেতারা আরো জানান আগামী কয়েকদিনে আরো বাড়বে সবজির দাম। কারণ বৃষ্টিপাতে সম্ভাবনা এখনো থেকেই গেছে।


