করুণাময়ীতে বাসের টায়ার পরীক্ষার সময় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ১ খালাসির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ডের ভিতর মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল খালাসির। মৃতের নাম রমজান আলি। বয়স বছর ৪০। মধ্যমগ্রামের বাদু এলাকায় তাঁর বাড়ি। বেসরকারি সংস্থার এসি ভলভো বাস করুণাময়ী বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। বাসটি কলকাতা-শিলিগুড়ি রুটের। পুলিশ জানিয়েছে, চালক আসনে বসে ছিলেন। বাসটি স্টার্ট দেওয়া অবস্থায় ছিল। হাইড্রোলিক সিস্টেমে বাসটি উপরের দিকে অনেকটা উঠে ছিল। সেই সময় খালাসি রমজান পিছনের চাকার টায়ার পরীক্ষা করছিলেন। হঠাৎ বাসের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং হাইড্রলিক নীচে নেমে যায়। তাতে পিষ্ট হয়ে যান ওই খালাসি।

বিধাননগর উত্তর থানার পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে ব্রডডেথ বলে ঘোষণা করেন। অর্থাৎ, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে বাসস্ট্যান্ড চত্বর রক্তে ভেসে যায়। জল দিয়ে ধোওয়া হয়। সকলের চোখের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আশপাশের দোকানদাররাও অবাক হয়ে যান। এক দোকানদার বলেন, কিছুক্ষণ আগে ওই খালাসি দাঁড়িয়েছিলেন। কিন্তু, দাঁড়িয়ে থাকা বাস পিষ্ট হয়ে তিনি মুহূর্তের মধ্যে তিনি শেষ হয়ে যাবেন, কেউ ভাবতে পারেনি। এদিকে, প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি ছিল বলে জানতে পেরেছে পুলিশ। তবে, কীভাবে হাইড্রলিক নামল, কী যান্ত্রিক ত্রুটি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগ দায়ের হলে পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *