ছুটিরদিনে অভিনব প্রচার প্রার্থীর, ধামসা মাদলের তালে কোমর দুলিয়ে আদিবাসী মহিলাদের সাথে নেচে জনসংযোগ তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মালদা: রবিবাসরীয় অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর। ধামসা মাদলের তালে কোমর দুলিয়ে আদিবাসী মহিলাদের সাথে নেচে জনসংযোগ মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষের। এদিন তিনি আদিবাসী অধ্যুষিত পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের পাঁচপুকুর এলাকায় নির্বাচনী প্রচারে আসেন। প্রচারের মাঝেই আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষদের সাথে কথা বলেন তিনি। শুনেন তাদের বিভিন্ন অভিযোগ এবং দাবি-দাওয়া। এরপরই আদিবাসী মহিলাদের সাথে ধামসা মাদলের তালে কোমড় দুলিয়ে নেচে জন সংযোগ করেন তৃণমূল প্রার্থী। প্রার্থী এদিন আরও জানান, আদিবাসী অধ্যুষিত এই এলাকায় যা উন্নয়ন করেছে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ করেছে। এলাকার বিজেপি বিধায়ক কিংবা বিজেপি সাংসদ কোন উন্নয়ন করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *