টিএমসি-র একটি পোস্টারে গৌতম দেবের মুখে মোদীর স্টিকার, ব্যাপক রাজনৈতিক তোলপাড় শহর শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: টিএমসি-র একটি পোস্টারে গৌতম দেবের মুখ মোদীর স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এমন আজব ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে।আর যার জেরে এদিন রাজনৈতিক তোলপাড় শুরু হয় শিলিগুড়িতে । এদিকে এদিন এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র জানান এটা একেবারে লজ্জার ঘটনা, শিলিগুড়ি এইভাবে থাকতে পারে না। আমরা সবাই মিলেমিশে থাকতে পছন্দ করি, সেখানে এই ধরনের ঘটনা সত্যি একটা চরম লজ্জার ব্যাপার, যেটা শিলিগুড়ির মানুষের কাছে রীতিমতো অপ্রীতিকর ঘটনাও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *