দলীয় কর্মীদের সাথে বৈঠক করে প্রচার সারলেন জামালপুরের তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিক
নিজস্ব সংবাদ দাতা : জামালপুরে তৃণমূলের প্রার্থী ভূতনাথ মালিক ব্লক সভাপতি মেহমুদ খান ও অন্যান্য নেতৃত্বদের নিয়ে একের পর এক অঞ্চলে অঞ্চলে কর্মীদের নিয়ে বৈঠক করলেন । ব্লক তৃণমূল পার্টি অফিসে এদিন জামালপুরে অঞ্চলের কর্মীদের নিয়ে বৈঠকও করেন তিনি । এদিন এই বৈঠকে প্রতিটি বুথ থেকে পাঁচজন করে কর্মী উপস্থিত ছিলেন। ব্লক সভাপতি মেহমুদ খান ও প্রার্থী ভূতনাথ মালিক ছাড়াও ছিলেন জেলাঃ জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা পাঞ্জাব, প্রধান ডলি নন্দী , বর্ধমান পূর্বের সাংসদ ড: শর্মিলা সরকার ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ। মেহমুদ খান সকালের উদ্দেশ্যে এদিন বলেন দল এবারের ব্লকের মানুষের দাবি মেনে ভূমি পুত্র প্রার্থী করেছে। কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এও বলেন আগামী ২৯ এপ্রিল ভোটে জোড়া ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে ভূতনাথ মালিক কে রেকর্ড সংখ্যক ভোটে জেতাতে হবে। কর্মী সমর্থকরা এদিন তাদের অভিভাবক মেহমুদ খান ও তাদের কাছের প্রার্থী কে দেখে প্রবল উৎসাহে ফেটে পড়েন।


