দিনমজুরের বাড়িতে আচমকা হাজির আয়কর দফতরের আধিকারিকরা ! হাতে ধরালেন ১৭ কোটি ৪০ লক্ষ টাকার নোটিস !
বেস্ট কলকাতা নিউজ : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় একজন দিনমজুরের কাছে ১৭ কোটি ৪০ লক্ষ টাকার আয়কর নোটিস এসেছে। একজন দিনমজুরের কাছে এই বিশাল অঙ্কের ইনকাম ট্যাক্সের নোটিস আসার পরে স্বভাবতই এলাকায় হইচই পড়ে গিয়েছে। মির্জাপুরের সন্তনগরের কানহাইপুরের বাসিন্দা শিবধনি ঘোরাওয়ালের ব্যাটারি শপে মজদুরি করতেন তিনি। অভিযোগ, মালিক বলেছিলেন স্যালারি অ্যাকাউন্টে পাঠাবেন বলে অ্যাকাউন্ট খুলিয়েছিলেন। যদিও, অ্যাকাউন্ট খোলার পরও স্যালারি পাঠাননি। কয়েক বছর পর ইনকাম ট্যাক্সের নোটিস আসে। যখন অফিসাররা বাড়িতে আসেন, তখন জানা যায় অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি টাকার লেনদেন হয়েছে !

ওই দিনমজুর শিবধনি জানিয়েছেন যে, সোনভদ্রর ঘোরাওয়ালে ব্যাটারি লোডিং আর আনলোডিং-এর কাজ তিনি করতেন। মালিক তাঁদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন আর ৮ বছর পর্যন্ত কাজ করিয়েছেন। সেখানে কাজ করার সময় মালিক তাঁদের বলেছিলেন যে বেতন অ্যাকাউন্টে আসবে ৷ এই কথা বলেই অ্যাকাউন্ট খুলিয়েছিলেন। একটা অ্যাকাউন্ট কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের আর আরেকটা অ্যাকাউন্ট উৎকর্ষ ব্যাঙ্কে খোলা হয়েছিল। অ্যাকাউন্ট খোলার পর তাঁরা আবার গিয়ে কাজ করতে থাকেন।

