নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে গুরুতর পথ দুর্ঘটনার কবলে পড়লেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন
নিজস্ব সংবাদ দাতা : নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে গুরুতর পথ দুর্ঘটনার কবলে পড়লেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের শিকারপুর পাঁচমাইল এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে এদিন দ্রুত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন তাঁর ও চালকের মাথায় আঘাত লাগলেও অবস্থা স্থিতিশীল বলে জানানো হয় হাসপাতালের তরফে।

এদিকে এই ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করে —বিজেপি নেতা গৌতম সরকার এটিকে পরিকল্পিত হামলা বলে অভিযোগ তুলেছেন, যদিও তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। দুর্ঘটনাকে কেন্দ্র করে অযথা রাজনীতি করা হচ্ছে।

