নো পার্কিং জোনে রাখা হচ্ছে গাড়ি, চরম অসন্তোষ সৃষ্টি হল শহর শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : লেখা আছে গাড়ি রাখা চলবে না, কিন্তু সেখানেই রাখা আছে গাড়ি। এদিকে শিলিগুড়ির বেশ কয়েকটি রাস্তায় একইভাবে গাড়ি রাখা কে কেন্দ্র করে বিশাল এক অসন্তোষ সৃষ্টি হয়েছে শহর শিলিগুড়ির স্থানীয় মানুষের মধ্যে। স্থানীয় মানুষজন জানান দিনের পর দিন একই অবস্থা চলছে শিলিগুড়িতে । অথচ পুরসভা দেখেও যেন দেখছে না। গাড়ি রাখা কে কেন্দ্র করে অনেক সময় এমনকি চরম ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু দুদিন পর সেই একই অবস্থা। স্থানীয় মানুষজন আরও জানান সমস্যা বেশি তৈরি হয় রাত্রিবেলার দিকে । বেশ কিছু স্থানীয় মানুষ আবার এও জানান রাত্রিবেলায় গাড়িগুলো এসে থামে, মদ্যপ অবস্থায় থাকেন অনেকেই। আবার মদ খেয়ে গাড়ি চালানো অনেকে, কিছুই বলার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *