ফরিদাবাদের রাসায়নিক কোম্পানিতে বিস্ফোরণ-আগুন! গুরুতর ভাবে হল ৪২ জন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ২৪ -এর একটি কেমিক্যাল কোম্পানিতে । আগুন লাগার ফলে ঘটনাস্থলে এদিন ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দ্রুত পুরো প্রাঙ্গণকে গ্রাস করে। বয়লারটিও বিস্ফোরিত হয়, যার ফলে আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। এই ঘটনায় আহতদের মধ্যে ১২ জনকে সিভিল হাসপাতালে এবং প্রায় ৩০ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে আহতদের মধ্যে তিনজন পুলিশ এবং দুইজন দমকলকর্মীও রয়েছেন বলে । বিস্ফোরণে পথচারীরাও এদিন আহত হন। কোম্পানির বাইরে পার্ক করা আট থেকে দশটি গাড়িতেও আগুন ধরে যায়।

একটি রাসায়নিক কোম্পানিতে কর্মরত ৪২ জন কর্মী ভয়াবহ বিস্ফোরণের পর আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত ফরিদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের চিকিৎসাও চলে । এদিকে এদিন আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আগুন নেভাতে এবং ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করে। দমকল বাহিনীর একজন কর্মী জানায় যে, বিকেল সাড়ে ৪ টের দিকে তারা আগুন লাগার খবর পান। পরিস্থিতির তীব্রতা বিবেচনা করে আশেপাশের এলাকাও এদিন খালি করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *