ভোটের আগেই গাজোলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো ২০০ টি পরিবার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মালদা : মালদা জেলার গাজোল ব্লকের শালাইডাঙ্গা অঞ্চলের সাবইল ও নিমতলা গ্রামে বিজেপি থেকে প্রায় ২০০ টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগ দেয় । এমনই দাবি তৃণমূলের। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের গাজোলের প্রার্থী প্রসেনজিৎ দাস, গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার , গাজোল ব্লক তৃণমূলের যুব সভাপতি সুরজিৎ সাহা, সহ অন্যান্যরা। যা নিয়ে তৃণমূল এবং বিজেপি মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

এদিকে তৃণমূলের দাবি, গত পাঁচ বছর বিজেপি বিধায়ক ছিল, সে কোনো কাজ করেনি। মানুষ বিজেপিকে পছন্দ করছে না। চারদিকে তৃণমূলের আসার জন্য স্রোত বইছে। এবারে মানুষ গাজোলে পরিবর্তন চাইছে। সেজন্য তাদের দলে এই যোগদান । গাজোলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস বলেন, এদিন বিজেপি থেকে ২০০ পরিবার তৃণমূল যোগ দেয়। কারণ গাজোল জুড়ে রব উঠে গিয়ে তৃণমূল জিতবে। আমার প্রচারে ভালো সাড়া পাচ্ছি। আবার বিজেপির দাবি, সব ভাওতা। বাইরের প্রার্থী গাজোলের মানুষ মেনে নেবে না। তৃণমূল ভয় পেয়েছে। সেজন্য যোগদানের নাটক মঞ্চস্থ হচ্ছে। উত্তর মালদহের মোর্চা সভাপতি মনোতোষ মন্ডল বলেন, ওই গ্রামে এত ঘর নেই। কিছু ঘর আছে। যা দেখা যাচ্ছে, বেশিরভাগই তৃণমূল কর্মী। ওরা সাজিয়ে যোগদান করিয়েছে। আমরা দেখছি ভিডিও তে। কয়েক জন আমাদের কর্মী থাকলেও তারা ভুল বুঝে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *