মর্দানী’ ফিরছে, কলকাতার হলুদ ট্যাক্সির সামনে ঐতিহ্যবাহী সাজে রানি মুখার্জি
নিজস্ব সংবাদদাতা: মর্দানী’ ফিরছে, কলকাতার হলুদ ট্যাক্সির সামনে ঐতিহ্যবাহী সাজে রানি মুখার্জি,‘মর্দানী’র আসল শক্তি আবারও ফিরছে পর্দায়! বলিউড অভিনেত্রী ঐতিহ্যবাহী ডোরা কাটা শাড়িতে যেন স্বপ্নময় রূপে ধরা দিলেন। পটভূমিতে কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি—সব মিলিয়ে একেবারে সিনেম্যাটিক ফ্রেম। এদিকে সিনেমা কে ঘিরে ইতিমধ্যেই বেড়েছে উন্মাদনা। শক্তিশালী চরিত্রে রানির প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এমনকি কলকাতার আবহে তাঁর এই লুক রীতিমতো ঝড়ও তুলেছে সোশ্যাল মিডিয়ায়।


