শহর জুড়ে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বহিরাগতদের আনাগোনা, চিকেন নেক নিয়ে সদা সতর্ক শিলিগুড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি, (জলপাইগুড়ি ) : চিকেন নেক নিয়ে সদা সতর্ক শিলিগুড়ি। গত কয়েকদিন ধরে চিকেন নেক চিন্তা বাড়িয়েছে সহর শিলিগুড়ির। বিভিন্ন জায়গা থেকে আসা খবরে জানা গেছে শিলিগুড়ি গোটা ভারতের মধ্য অন্যতম বিপদজনক এলাকা। যে এলাকা সুবিধা করে দিচ্ছে বহিরাগতদের। শিলিগুড়ি এমন এক জায়গা যেখান থেকে যাওয়া যাবে বিভিন্ন শহর এমন কি দেশ ও। তাই শিলিগুড়ির ধরে সারা ভারতবর্ষের মধ্যে একটা নাশকতা মূলক কাজকর্ম করবার চেষ্টা করা হচ্ছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা করা হচ্ছে। এদিকে শিলিগুড়ির সুবিধাগুলি সকলেই জেনে গেছে। তাই যাতে এই সুবিধা আর বাড়াতে না হয় সেটাই এখন দেখবার বিষয়। সমগ্র শহর শিলিগুড়ি জুড়ে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বহিরাগতদের আনাগোনা। যেটা চোখ এড়িয়ে যায়নি প্রশাসনের, তাই নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। যেটা হয়তো ভবিষ্যতে নিরাপত্তা তৈরি করবে শহর শিলিগুড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *