শাসনে আট মাস আগে বিক্রি হওয়া শিশু উদ্ধার হল তেলেঙ্গানায় ! পুলিশের জালে ধরা পড়লো দালাল-ক্রেতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শিশু বিক্রি-কাণ্ডে বড়সড় সাফল্য পেলো রাজ্য পুলিশ। আট মাস আগে বিক্রি হয়ে যাওয়া শিশুকন্যাকে অবশেষে উদ্ধার করা হল তেলেঙ্গানা থেকে। জানা গেছে গভীর রাতে শাসন থানার পুলিশের একটি টিম তেলেঙ্গানায় হানা দিয়ে সেখান থেকে উদ্ধার করে ওই শিশুটিকে । সেই সঙ্গে গ্রেফতার করা হয় ভিন রাজ্যের দু’জনকেও। জানা গেছে ধৃতদের মধ্যেএকজন ক্রেতাও অপরজন অবশ্য শিশু বিক্রির দালাল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেলঙ্গানার বাসিন্দা ধৃত পি ইয়েল্লাহের কাছেই আট মাস আগে বিক্রি করা হয়েছিল শিশুকন‍্যাকে । তার রফাসূত্র’র মাধ‍্যম হিসেবে ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ধৃত দালাল শিবা নায়েক । ধৃত দু’জনকেই স্থানীয় আদালতে পেশ করে পুলিশ । আদালত ট্রানজিট রিমান্ডে তাঁদের নিয়ে যাওয়ার ছাড়পত্র দিতেই পুলিশের তরফে ওই দু’জনকে এ রাজ‍্যে আনার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়।

ইতিমধ্যে উদ্ধার হওয়া শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । আপাতত সে সুস্থ আছে বলেই জানিয়েছে তদন্তকারীরা । বারাসত জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “শিশু বিক্রি-কাণ্ডে এর আগে শিশুকন‍্যার মা-বাবা সহ স্থানীয় এক দালালকে গ্রেফতার করা হয়েছিল । তাঁদের জেরা করে জানা যায়, শিশুটিকে তেলেঙ্গানার নিঃসন্তান ওই ব‍্যক্তির কাছে বিক্রি করা হয় তিন লক্ষ টাকার বিনিময়ে । সেই তথ্য হাতে পাওয়ার পরেই পুলিশের একটি টিম পাঠানো হয় তেলেঙ্গানায় । শিশুটিকে সেখান থেকে উদ্ধার করার পাশাপাশি হাতেনাতে ধরা করা হয়েছে ভিন রাজ‍্যের এক দালাল সমেত ক্রেতাকেও । শিশু বিক্রি-কাণ্ডে আর কারও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত চলছে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *