শিলিগুড়িতে সবজি বিক্রেতাদের মধ্য সবজির দাম নিয়ে চলছে এক চরম মতবিরোধ
শিলিগুড়ি : শিলিগুড়িতে সবজি বিক্রেতাদের মধ্য সবজির দাম নিয়ে মতবিরোধ, বিগত কয়েকদিন ধরে শিলিগুড়িতে সবজি বিক্রেতাদের সবজি বিক্রি নিয়ে মত বিরোধ চরম আকার নিয়েছে। একদল সবজি বিক্রেতা জানিয়েছেন তারা শিলিগুড়িতে বহু বছর ধরে সবজি বিক্রি করে আসছেন, অথচ বহিরাগত কিছু সবজি ব্যবসায়ী কম দামে সবজি বিক্রি করছেন। ফলে বিক্রি তাদের অনেকটাই কমে গেছে। সবজি বিক্রেতারা আরোও জানিয়েছেন তারা গত কুড়ি থেকে ত্রিশ বছর ধরে পিতৃ পুরুষের হাত ধরে সবজির ব্যবসা করছেন। আর এখানে বহিরাগত কিছু সবজি ব্যবসায়ী নিজস্ব প্রভাব খাটিয়ে বাইরে থেকে সবজি এনে কম দামে সবজি বিক্রি করছে। হলে বিক্রি তাদের কমে গেছে। এদিকে স্থানীয় সবজি বিক্রেতারা এও জানান গত ছয় থেকে সাত মাস ধরে বহিরাগতদের এই ধরনের ব্যবসায়ের কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। এসোসিয়েশন কে জানিও কোন লাভ হয়নি, লাভ হয়নি এমনকি ইউনিয়নকে জানিযেও। তারা জানিয়েছেন এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে তাদের পক্ষে এই বাজার ধরে রাখা অসম্ভব হয়ে উঠবে। অবিলম্বে ইউনিয়নের হস্তক্ষেপ চান তারা।


