শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে শুভ সূচনা করা হলো নাগরিকদের উন্নত ও কার্যকর পরিষেবা প্রদানের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে নাগরিকদের আরও উন্নত ও কার্যকর পরিষেবা প্রদানের লক্ষ্যে শুভ সূচনা করা হলো নিম্নলিখিত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের। প্রকল্প গুলি হল

১. একটি হাই ক্যাপাসিটি রিকভারি ভ্যান,
২. একটি হাইড্রোলিক ইলেকট্রিক ল্যাডার,
৩. একটি মোবাইল টয়লেট ভ্যান (বায়ো-টয়লেট),
৪. “আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্পের মাধ্যমে ক্রয়কৃত দুটি অ্যাম্বুলেন্স,
৫. “হাউজিং ফর অল ২.০” প্রকল্পের অন্তর্গত একটি সুদৃশ্য টেবলো।

মেয়র গৌতম দেব এদিন জানান আমাদের যত কিছু হচ্ছে তা মানুষের জন্য। মানুষের সুবিধার জন্য, সবকিছুই মানুষের ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের কাছে থাকতে ভালোবাসেন, তার বিভিন্ন কাজের মধ্যে আমরা অনেকদিন ধরেই সেটা দেখেছি, তাই আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে এমন কিছু করে যেতে চাই যা মানুষের জন্য উপকারে আসবে। শিলিগুড়ি পুরসভা আগামী দিনে আরো অনেক কিছু পরিকল্পনা করবে যেটা আগামীদিনে মানুষের কাজে দেবে বলে এদিন জানান মেয়র গৌতম দেব। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *