শিলিগুড়ির ৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো উন্নয়নের সংলাপ নিয়ে বিশেষ এক কর্মসূচি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির ৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো উন্নয়নের সংলাপ নিয়ে বিশেষ এক কর্মসূচি । শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং কাউন্সিলর কমল আগরওয়াল এদিন বাড়িতে বাড়িতে গিয়ে উন্নয়নের সংলাপ নিয়ে বাসিন্দাদের বোঝালেন। মেয়র গৌতম দেব এদিন জানান আমাদের যেটা দায়িত্ব সেই কাজটা করে যাচ্ছি আমরা। আমাদের দায়িত্ব প্রত্যেক বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী তাদের জন্য কি কি চিন্তা করছেন এবং কি কি ভাবছেন আগামী দিনের জন্য, সেটা বিস্তারিতভাবে তাদেরকে বলা। আমাদের কাজ মানুষের কাছে এবং মানুষের পাশে পৌঁছানো। আজকে তিন নম্বর ওয়ার্ডে উন্নয়নের সংলাপ কে নিয়ে আমাদের একটা কর্মসূচি ছিল। আজকে সেই দিকটা আমরা সঠিকভাবে পরিপূর্ণ করলাম। গোটা শিলিগুড়ির মানুষের কাছে আমাদের উন্নয়নের সংলাপ পৌঁছে দিতে হবে, এদিন এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *