শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগম-এর পক্ষ থেকে বাঘাযতীন পার্ক-স্থিত শহীদ বেদীতে এবং শিলিগুড়ি আর্ট সার্কেল-এর পক্ষ থেকে চিলড্রেন পার্কে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে উদ্‌যাপন হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন শহীদ বেদিতে মাল্যদান করে মাতৃভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান “মোদের গরব, মোদের আশা,আমরি বাংলা ভাষা।”এই অমর বাণীকে হৃদয়ে ধারণ করে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা জানালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *