শুরু হল শিলিগুড়ির ১২ নাম্বার ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত দেওয়াল লিখন কর্মসূচি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ১২ নাম্বার ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত দেওয়াল লিখন কর্মসূচি শুরু হল। এদিন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল দেওয়াল লিখন কর্মসূচি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সদস্য এবং মহিলা সদস্যরাও। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর কুন্তল রায়, অন্যান্য যুব সদস্যরা। কাউন্সিলর কুন্তল রায় এদিন জানান দেওয়াল লিখন কর্মসূচি আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আগামী বিধানসভা নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের একমাত্র লক্ষ্য একটাই বিধানসভা নির্বাচনে বিজেপিকে চরম দুরমুস করে দেওয়া। যাতে আগামী দিন আমাদের কাজ আরো এগিয়ে যায়। আমাদের কাজ এবং লক্ষ্য একই থাকতে হবে। এদিন প্রতিটি দেওয়ালে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করে দেন তৃণমূল যুব কংগ্রেস সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *