বেশ কয়েকদিনের চেষ্টায় অবশেষে শিকারপুর চা বাগানে ধরা পরল চিতাবাঘ, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েকদিনের চেষ্টায় অবশেষে শিকারপুর চা বাগানে ধরা পরল চিতাবাঘ, অবশেষে স্বস্তির নিঃশ্বাস পড়লো এলাকাবাসীর মনে। জানা গেছে বেশ কয়েকদিন ধরে শিকারপুর চা বাগানে চিতা বাঘের উৎপাত ক্রমশ বেড়ে গিয়েছিল। এমনকি সকাল সন্ধ্যা সব সময় চিতাবাঘের আতঙ্কে ভুগছিলেন গ্রামের মানুষজন। তাদের মনে খুব আতঙ্ক ছিল। অনেকেই জানিয়েছেন তাদের বাড়িতে বয়স্ক, বাচ্চা এবং হাঁস মুরগি থাকে। যেকোনো সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে। এমনকি বিপদ ঘটেও গেছে অনেকবার, বনদপ্তরের কাছে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি । অবশেষে এদিন গভীর রাতে বনদপ্তরের কর্মীরা ফাদ পেতে আটকে রাখে চিতা বাঘটিকে। এবং পরে তাকে সম্পূর্ণ ভাবে খাঁচায় পুরে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *