নিজের সহকর্মীকে দেখতে এলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : নিজের সহকর্মীকে দেখতে এলেন মেয়র গৌতম দেব। মেয়র গৌতম দেব এদিন জানান গৌতম চক্রবর্তী আমার দীর্ঘদিনের বন্ধু। সে অসুস্থ, তাই আজকে তাকে দেখতে গিয়েছিলাম। আজকে মেয়র গৌতম দেব তার বাড়িতে পৌঁছে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। মেয়র আরোও জানান সবার সব সময় ভালো অবস্থা থাকে না। ভালো অবস্থা করে দিতে হয়, ও আমার সাথে অনেকদিন ধরেই দলটা করে আসছিল। ও অসুস্থ হবার খবর আমি পেয়েছিলাম অনেকদিন আগের থেকেই। কিন্তু কিছু করা হয়ে উঠছিল না। আজকে ওর বাড়িতে পৌঁছালাম, ওর জন্য দরকারি জিনিসপত্র এবং ওষুধ পৌঁছে দিলাম। ওর পরিবারের সাথে কথা বলে বুঝতে পারলাম ওদের পাশে থাকার দরকার। তাই আজকে আর দেরি না করে ওর সাথে দেখা করতে চলে আসলাম। ও ভালো থাকুক সুস্থ থাকুক, ওর মতো কর্মী আমাদের দরকারএমনটাই জানালেন মেয়র গৌতম দেব। তিনি আরো বলেন যেকোনো সময় যে কোন দরকারে ওর পাশে থাকবো। আমাদের কাজ মানুষের পাশে থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *