শিলিগুড়ি পুরনিগমের নবনির্মিত প্লাটিনাম জুবিলী ভবনের ‘অধিবেশন কক্ষ’ পরিদর্শন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের নবনির্মিত প্লাটিনাম জুবিলী ভবনের ‘অধিবেশন কক্ষ’ পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম মহাশয়। এদিন তিনি জানান শিলিগুড়ির এই নতুন পাওনা আমার খুব পছন্দ হয়েছে। ভালোভাবে পরিচালনা করলে তার ফলাফল ভালই হয়। আগামী দিনে শিলিগুড়ি পুরসভা আরো উজ্জ্বল হয়ে উঠবে সব মানুষের পরিষেবার ক্ষেত্রে , শিলিগুড়ি পৌরসভার মহানগরীক গৌতম দেব এবং তার সহকর্মীদের আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। মানুষের জন্য কাজ করবে শিলিগুড়ি পুরসভা আপাতত এই আশা রাখি। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলাররাও।


