চরম বেহাল অবস্থা উত্তরবঙ্গের গ্রামের হাসপাতাল গুলির, আরো করুন দশা চিকিৎসা ব্যবস্থারও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: চরম বেহাল অবস্থা উত্তরবঙ্গের গ্রামের হাসপাতাল গুলির । এমনকি গ্রামের হাসপাতাল গুলির অবস্থা চোখে দেখলে পরে বিশ্বাস করা যায় না, আরো করুন অবস্থা হাসপাতাল গুলির চিকিৎসা ব্যবস্থাও। রোগীরাও যেতে চান না, এমনকি যারা আর্থিক দিক দিয়ে দুর্বল তারাও যেতে চান না। এদিকে অনেক রোগী জানান হাসপাতালে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। কবে ডাক্তার আসবেন আগের দিন খবর নিয়ে যেতে হয়, আমরা গেলে সারাদিন কাজ নষ্ট করে যাই এরপরেও আপনি বুঝতে পারবেন না আপনি হাসপাতালে পরিষেবা পাবেন কিনা। গ্রামের দিকে গেলে আপনি আরো বুঝতে পারবেন , ডাক্তার ওষুধ লিখে গেলে সেই ওষুধ পেতে ঝামেলায় পড়তে হয় রোগীদের। অনেক রোগী আবার এও জানান পরিবারের কারো শরীর খারাপ হলে রীতিমতো চিন্তায় পড়ে যান তারা। কি হবে কি হবে না, অনেক রোগী এমনকি এও বলেন দিনের পর দিন এইভাবে চলতে চলতে আমাদের সব সহ্য হয়ে গেছে। আমরা আর বিশ্বাস করি না, এই হাসপাতাল ঠিক হবে। উন্নত চিকিৎসার ব্যবস্থা কবে হবে এটা সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *