“যতই করো হামলা , জিতবে আবার বাংলা” এই স্লোগান কে সামনে রেখে সহকর্মীদের সাথে দেওয়াল লিখন শুরু করলেন বর্তমান নেত্রী পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, তাই আর দেরি না করে নির্বাচনী ময়দানে নেমে পড়লো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস, শুধু দার্জিলিং জেলা নয় গোটা বাংলায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি এবং বর্তমান নেত্রী পাপিয়া ঘোষ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তার দেওয়াল লিখন। তিনি অন্যান্য সহকর্মীদের সাথে দেওয়াল লিখন শুরু করে জানান ভোটের ময়দানে আগের থেকে নেমে পড়া দরকার। কারণ ভোট আসছে আর বেশিদিন দেরি নেই। বিজেপি এবং সিপিএম আমাদের সাথে লড়াই করতে না পেরে, বা বলা যায় লড়াইয়ে পেরে না উঠে আমাদেরকে নিয়ে ক্রমাগত কুৎসা রটাচ্ছে। যাতে কিনা মানুষের আমাদের প্রতি বিরক্তি আসে, অবশ্যই এতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের কোন কিছু যায় আসেনা। কারন আমাদের মানুষের কাছে গিয়ে নতুন করে বোঝানোর আর কিছু নেই। মুখ্যমন্ত্রী নিজেই সব বুঝিয়ে দিয়েছেন বাংলার মানুষকে, বাংলার মানুষকে যিনি নিজের সন্তানের মত দেখেন তাকে কিছু শেখানো যায়?

পাপিয়া ঘোষ এদিন আরো জানান সামনে নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যাপক ভোটে জয়লাভ করবে। তাই আমাদের শুধুমাত্র পরিশ্রম করে যেতে হবে। ফলটা মানুষ দেবেন। আমাদের কাজ হল মানুষকে বোঝানো, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট ৬৪ টা প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া। যাতে আমাদের গ্রাম বাংলার মানুষ সব ধরনের সুযোগ এবং সুবিধা পায়। আমাদের দেওয়াল লিখন আজ থেকে শুরু হয়ে গেল, জোর লড়াইও শুরু করে দিলাম আমরা। আমরাই থাকবো মানুষের পাশে এবং মানুষের কাছে, এদিন এমনটাই জানালেন পাপিয়া ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *