বয়কট বিজেপি নামে পোস্টার ছাপিয়ে আন্দোলন শুরু করলো মালদা গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেস
মালদা : বয়কট বিজেপি নামে পোস্টার ছাপিয়ে আন্দোলন শুরু করলো গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেস। এদিন এই কর্মসূচিকে ঘিরে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা সহ গাজোল ব্লক যুব তৃণমূলের নেতৃত্ব । জানা গিয়েছে, এদিন তারা হাতে বিজেপি বয়কট পোস্টার নিয় টোটো সহ বিভিন্ন জায়গায় সাঁটিয়েও দেন।


