অবশেষে আশঙ্কাই সত্যি হল , একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাস পেরিয়ে এখনও চলছে ইরান-ইজরায়েল যুদ্ধ। যে যুদ্ধের আঁচ ইতিমধ্যেই গেরস্থের রান্নাঘরে এসে পড়েছে। এবার যুদ্ধের ছ্যাঁকায় আরও বেশি করে পুড়তে চলেছেন ব্যবসায়ীরা। যুদ্ধের আবহে একধাক্কায় ২১৮ টাকা বাড়িয়ে দেওয়া হল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১৯ কেজির একটি সিলিন্ডারের দাম হল ২,২০৮ টাকা। এদিকে মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। যদিও গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। তথ্য বলছে, বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। এমনকী ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। মার্চের শুরুতে দাম বাড়ানো হয় ৩১ টাকা। সেই ধারা এখনো অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *