লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদী
নিজস্ব সংবাদ দাতা : লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন শ্যামলী রায় বাগদী । বাঁকুড়ার ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদী এদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন। জানা গেছে এদিন জামকুড়ি গ্রাম পঞ্চায়েতের হবিব পুষ্কুরুণী এলাকায় অবস্থিত মা মনসা মন্দিরে পূজা দিয়ে তিনি এদিনের কর্মসূচি সূচনা করেন। এমনকি এদিন পূজা শেষে উপস্থিত সকল গ্রামবাসীদের মধ্যে প্রসাদও বিতরণ করেন তিনি।


