মঙ্গলচন্ডী পুজোতে মায়ের মন্দিরে বিশেষ প্রার্থনা , শিলিগুড়ির মা ভবানী কালী মন্দিরে ভিড় করছেন বাড়ির মহিলারা
শিলিগুড়ি : মঙ্গলচন্ডী পুজোতে মায়ের মন্দিরে প্রার্থনা এলাকার গৃহবধূদের, শিলিগুড়ির মা ভবানী কালী মন্দিরে এদিন সকাল থেকেই ভিড় করলেন বাড়ির মহিলারা। পরিবারের মঙ্গল কামনার জন্য এদিন পুজোও দিলেন তারা। এদিন সকাল থেকেই বাড়ির গৃহবধূরা পুজোর থালা সাজিয়ে মন্দিরে আসেন। প্রতিটি মন্দিরেই এদিন পুজো আয়োজিত হয় এবং চলে আরাধনা। পুরোহিত মশাই রাও এদিন আনন্দের সাথে পুজো করলেন একের পরে এক।


