অবশেষে জারি হল ডিএ নির্দেশিকা, ১ম পর্যায়ের বকেয়া অর্থ প্রদান করা হবে দুটি সমান কিস্তিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শুনিয়েছিলেন ৷ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে শীঘ্রই নির্দেশিকা জারি হতে চলেছে । মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর দিনভর সরকারি কর্মী মহলে প্রবল জল্পনা থাকলেও এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি । অবশেষে সোমবার দিনের শেষে রাজ্যের অর্থ দফতর থেকে ডিএ মেটানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি প্রকাশ্যে এসেছে ।

এর ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং সরকার অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন । অর্থ দফতরের জারি করা 996-এফ(পি2), 997-এফ(পি2) এবং 998-এফ(পি2) নির্দেশিকাগুলির মাধ্যমে ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে । মূলত ২০২৬ সালের 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দেওয়া এক ঐতিহাসিক রায় এবং শীর্ষ আদালত গঠিত মনিটরিং কমিটির নির্দেশিকা মেনেই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে ।

বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের তরফে উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের স্পনসর করা বিভিন্ন প্রকল্পের বিপুল বকেয়া এবং রাজ্যের নিজস্ব বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নের বাধ্যবাধকতার কারণে রাজ্যের আর্থিক ক্ষমতা বর্তমানে সীমিত । তা সত্ত্বেও রাজ্য সরকার তার কর্মীদের স্বার্থ এবং কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বকেয়া অর্থ একাধিক পর্যায়ে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে । আরো জানা গেছে দুটি সমান কিস্তিতে ১ম পর্যায়ের বকেয়া অর্থ প্রদান করা হবে বলেও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *