“আমি নিজে স্বাবলম্বী থাকতে পছন্দ করি” , এমনটাই জানালেন শিলিগুড়ির নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচির স্ত্রী পাপিয়া বাগচি
নিজস্ব সংবাদ দাতা : দশ বছরের বেশি সময় ধরে শাড়ির ব্যবসা করছেন তিনি। না করলেও হত কিন্তু আমি করছি, কারণ আমি মনে করি নিজের একটা পরিচয় থাকা দরকার। এমনটাই জানালেন শিলিগুড়ির নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচির স্ত্রী পাপিয়া বাগচি। তিনি জানান আমার তো আর ডাল ভাতের চিন্তা নেই, কিন্তু আমার একটাই কথা আজকালকার দিনে পুরুষ হোক কিংবা মহিলা সবারই একটা নিজস্ব পরিচয় থাকা প্রয়োজন। আমার শাড়ির ব্যবসাতে লাভের দরকার নেই, আমি শাড়ি এবং মহিলাদের অন্যান্য জিনিসের ব্যবসা করি যাতে মহিলারা আনন্দ পায়। তিনি এও বলেন নিজের পরিচয় থাকাটা সবারই দরকার, বিশেষ করে বর্তমান যুগে আরও বেশি পরিমাণে প্রয়োজন। আজকে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু সময় পাইনা বলে করি না। যতটুকু করি নিজের পরিচয় উপরে উঠাবার জন্য করি।

পাপিয়া বাগচি আরো জানান আমাকে দোকানেও বসতে হয়, আমার স্বামী সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন, আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে স্বামীকে সঙ্গ দেওয়া। তাই শাড়ির ব্যবসা কে আমি বড় করে তুলিনি, পরিচয় রাখার জন্য করেছি। আগামী দিনে আমি এই ভাবেই চলতে চাই, নিজের পরিচয় থাকুক আমার এখান থেকে জিনিস কিনে মহিলারা আনন্দ পায়। কারণ এখানে আমি বেশি দামি জিনিস রাখি না। যাতে সাধারণ মানুষের হাতের মধ্যে থাকে, কিনতে গিয়ে তারা যেন অসুবিধার মধ্যে না পড়েন। পাপিয়া বাগচি এও জানান ভবিষ্যতে ইচ্ছা থাকলো দোকানটাকে বড় করে দুই তিনজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর ভগবানের আশীর্বাদ পেলে আমি তা করে তুলবো। দেখা যাক ঈশ্বর কি চান এমনটাই জানালেন পাপিয়া বাগচী।

